দৈনিক আলোকিত সলঙ্গা

এসআরবি-১২ এর অভিযান: ২৯৫ পিস ইনজেকশনসহ নারী মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে  সদর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

​মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানার তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।

​এসআরবি-১২ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তেলকুপি এলাকার কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। ওই সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশন বহনের সময় শাহনাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জয়পুরহাট এলাকা থেকে এসব নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করতেন। পরবর্তী সময়ে গণপরিবহন ব্যবহার করে তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এসআরবি-১২ এর অভিযান: ২৯৫ পিস ইনজেকশনসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে  সদর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

​মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানার তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।

​এসআরবি-১২ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তেলকুপি এলাকার কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। ওই সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশন বহনের সময় শাহনাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জয়পুরহাট এলাকা থেকে এসব নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করতেন। পরবর্তী সময়ে গণপরিবহন ব্যবহার করে তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অপস অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা