কলমের শেষ লড়াইমহিউদ্দিন রক্তের কালিতে লেখা সত্যের দলিল,হয়তোবা আজ তারা বন্দি—বাঁধভাঙা আবেগের প্রতিটি মিছিলে,জেগে ওঠে শৃঙ্খল-ভঙার ফন্দি।যখন সমাজ ঘুণে ধরা অন্ধকারে,বিবেকের আয়নায় ধুলোর আস্তরণ,তখন তোমরা কেন ফেরো একা একা?শুরু হয় কি তবে নতুন কোনো রণ?তোমরা তো ছিলে ওই পাহাড়ের চূড়া,দুঃসময়ে যারা ঝড়ের নিশানা,কেন আজ কণ্ঠের রোধে দ্বিধা?কেন আজ সত্যকে রাখা অজানায়?হয়তোবা কলমটা কাঁপছে খুব,কাগজের ভাঁজেতে লুকানো শঙ্কা,তবু জেনো, সময়ের অমোঘ বিচারে—থাকবে না মিথ্যার কোনোই অলঙ্কার।হোক প্রতিবাদ, হোক শানিত স্বর,মলাটে মোড়া হোক হাজারো বঞ্চনা;সংবাদ মানে তো শুধু খবর নয়,সংবাদ মানে— মেরুদণ্ড ভাঙা এক সূচনা।লড়াইটা জেতার, লড়াইটা দেখার,লড়াইটা অন্ধের চোখে আলো ফেলার,কলম থাকুক হাতের মুঠোয়,ইতিহাস লিখবে আজ— নির্ভীক চলার!