দৈনিক আলোকিত সলঙ্গা

কৃষকের জানালা

পদ্মার চরে চিনা বাদাম চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক​"

:নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর জুড়ে এখন চিনা বাদাম তোলার ধুম লেগেছে। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই কৃষকেরা ছুটে যাচ্ছেন মাঠে, আর দিনভর চলছে বাদাম তোলার ব্যস্ততা। যতদূর চোখ যায়, সবুজ ঘেরা বাদামের ক্ষেত আর কৃষকদের কর্মচাঞ্চল্য চরাঞ্চলে এক ভিন্ন ও উৎসবমুখর দৃশ্যের জন্ম দিয়েছে। এক সময়ের খরস্রোতা পদ্মার বুকে জেগে ওঠা এসব চর এখন স্থানীয় কৃষকদের ‘সোনালী স্বপ্নের’ ঠিকানা।​সরেজমিনে উপজেলার তিলকপুর, নিমতলী, মোহরকয়া, গৌরীপুর, চরজাজিরা, বিলমাড়িয়া ও নওশারা চর এলাকায় গিয়ে দেখা যায় উৎসবের এই আমেজ। কোথাও কৃষকেরা মাটি খুঁড়ে বাদাম তুলছেন, আবার কোথাও পরিবারের ছোট-বড় সবাই মিলে বাড়ি বা উঠানে বসে গাছ থেকে বাদাম আলাদা করছেন।​স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের তুলনায় কম খরচে ও পরিশ্রমে বেশি ফলন পাওয়া যায় চিনা বাদামে। এছাড়া বাজারে বর্তমান দামও বেশ ভালো। ফলে এবার বাদাম চাষ করে তারা বেশ লাভবান হচ্ছেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, পাইকারি ব্যবসায়ীরা সরাসরি মাঠ থেকেই বাদাম কিনে নিচ্ছেন। এতে কৃষকদের পরিবহন খরচ ও বাড়তি ঝামেলার হাত থেকে রেহাই মিলছে, সাশ্রয় হচ্ছে মূল্যবান সময়ও।​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার চরাঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বিভিন্ন উন্নত জাতের চিনা বাদামের চাষ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অনুকূল আবহাওয়ার কারণে প্রতি হেক্টরেই এবার বাম্পার ফলন হয়েছে। চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রতি আগ্রহ দিন দিন আরও বাড়ছে।#মোঃআইয়ুব আলী# লালপুরসংবদদাতা#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

পদ্মার চরে চিনা বাদাম চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক​