দ্রুত ওজন কমাতে না খাইয়ে থাকা বা অতিরিক্ত কসরত করার প্রয়োজন নেই। দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এবং ঘরোয়া কিছু পানীয় যুক্ত করলেই মেদ ঝরানো অনেক সহজ হয়ে যায়।সকালে খালি পেটে লেবু-মধু জলের কথা আমরা সবাই জানি, তবে এর বাইরেও বেশ কিছু প্রাকৃতিক টোটকা রয়েছে যা শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি গলাতে দ্রুত কাজ করে।ওজন কমানোর কয়েকটি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায় নিচে তুলে ধরা হলো:রসুন ও মধু: সকালে খালি পেটে কাঁচা রসুনের সাথে মধু মিশিয়ে খেলে ওজন দ্রুত কমে। রসুনে থাকা ‘অ্যালিসিন’ উপাদান শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং জমে থাকা চর্বি গলিয়ে দেয়। এছাড়া এই মিশ্রণটি রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। যে ৩ লক্ষণ দেখলেই বুঝবেন বন্ধ্যাত্ব বাসা বাঁধছেমৌরি ও কিশমিশের পানি: এক গ্লাস পানিতে ১ চা চামচ মৌরি ও ৪-৫টি কিশমিশ ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। সকালে পানিটি ছেঁকে খালি পেটে খেলে পেটের ভেতরের পরিবেশ ঠান্ডা থাকে, শরীর ডিটক্স হয় এবং অতিরিক্ত ওজন কমতে শুরু করে।হলুদ-আদার ডিটক্স চা: এক কাপ পানিতে সামান্য আদাকুচি, আধা চামচ হলুদ গুঁড়ো (বা কাঁচা হলুদ বাটা) এবং এক চিমটি গোলমরিচ মিশিয়ে ফুটিয়ে চা বানিয়ে নিন। সকালে এটি খেলে হজমশক্তি এক লাফে অনেক বেড়ে যায় এবং এসিডিটির সমস্যা একবারে দূর হয়।বিট-বেদানার পুষ্টিকর জুস: সমপরিমাণ বিট, বেদানা ও শসা একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার এতে সামান্য লেবুর রস ও পুদিনা পাতা মিশিয়ে পান করুন। এই জুসটি শরীরে পুষ্টি জোগানোর পাশাপাশি জমে থাকা মেদ দূর করতে দারুণ কার্যকর।ডাবের পানি ও চিয়া বীজ: ডাবের পানি শরীরের ক্লান্তি দূর করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে, আর ভেজানো চিয়া বীজ কোষ্ঠকাঠিন্য দূর করে পেট ভরিয়ে রাখে। এক গ্লাস ডাবের পানিতে এক চামচ ভেজানো চিয়া বীজ ও পুদিনা পাতা মিশিয়ে খেলে গরমের দিনে শরীর যেমন ঠান্ডা থাকে, তেমনই ওজনও নিয়ন্ত্রণে থাকে।এই ঘরোয়া পানীয়গুলোর যেকোনো একটি নিয়মিত অভ্যাসে পরিণত করলে কোনো ক্ষতিকর প্রভাব ছাড়াই শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরে যাবে।