দৈনিক আলোকিত সলঙ্গা

সলঙ্গাকে উপজেলা বাস্তবায়নে নতুন আশার বার্তা

সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দীর্ঘদিনের দাবীর অগ্রগতি ও করণীয় নির্ধারণের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় তর্কবাগীশ পাঠাগার মিলনায়তনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সলঙ্গা তর্কবাগীশ পাঠাগার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন,সলঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়ন করা। প্রশাসনিক জটিলতা কাটিয়ে এ দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে জোর দাবী উত্থাপনসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সভায় তিনি সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবীর যৌক্তিকতা তুলে ধরে সংশ্লিষ্ট মহলে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আজ শনিবার বেলা ১১ টায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ, 

সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি কে.এম আহসান হাবীব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি কে.এম শহিদুল ইসলাম মজনু, আব্দুর রহিম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়াও সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা সলঙ্গার ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে দীর্ঘদিনের দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করতে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সলঙ্গাকে উপজেলা বাস্তবায়নে নতুন আশার বার্তা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা