দৈনিক আলোকিত সলঙ্গা

শিবগঞ্জের কৃতী শিক্ষার্থী রাহুল পদ পেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে

দীর্ঘ ২৫ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন শিবগঞ্জের কৃতী সন্তান রাকিবুল ইসলাম রাহুল।

গত বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। 

উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাহুল মনোনীত হয়েছেন। রাহুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের মো: আব্দুল হামিদ এর ছেলে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পাওয়ায় রাকিবুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতীক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করেছি। বর্তমানে, শিক্ষার্থীদের সার্বিক অধিকার রক্ষায় নিরলস ভাবে যেন কাজ করতে পারি সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি'।

শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন শিবগঞ্জের এই তরুণ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া)  প্রতিনিধি :

০১-১১-২৫ইং

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শিবগঞ্জের কৃতী শিক্ষার্থী রাহুল পদ পেলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ ২৫ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন শিবগঞ্জের কৃতী সন্তান রাকিবুল ইসলাম রাহুল।

গত বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। 

উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাহুল মনোনীত হয়েছেন। রাহুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের মো: আব্দুল হামিদ এর ছেলে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পাওয়ায় রাকিবুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতীক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করেছি। বর্তমানে, শিক্ষার্থীদের সার্বিক অধিকার রক্ষায় নিরলস ভাবে যেন কাজ করতে পারি সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি'।

শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন শিবগঞ্জের এই তরুণ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া)  প্রতিনিধি :

০১-১১-২৫ইং

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা