দৈনিক আলোকিত সলঙ্গা

সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি

ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ খ্রী: ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন ও মিথ্যা মামলায় কনডেম সেলে কারাবন্দি রাখার ঘটনায় আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর ইমেইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ চিঠি পাঠিয়েছেন।

বিএমএসএফ সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে সরকারি ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানি ও মবের শিকার হন। পরে তার বিরুদ্ধে ৪৭ ও ৪৮ নম্বর মামলায় ৩৮৫/৩৮৬ ধারার কথিত চাঁদাবাজি মামলার অভিযোগ এনে পৃথক মামলা দায়ের করা হয়। মামলার তারিখ ২৬ অক্টোবর, ২০২৬।

মামলার পর থেকে মারধরে আহত সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে কারাবন্দি রাখা হয়। গত সপ্তাহে তাকে সাধারণ বন্দীদের ওয়ার্ডে আনা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী ৫ দফা জামিন আবেদন খারিজ করে দেন। আগামী সপ্তাহে জামিন শুনানি রয়েছে।

এ ঘটনায় সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর আগে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি আকর্ষণ করে অসুস্থ সাংবাদিক অরিত্র কুন্ডুর জামিন মঞ্জুরের অনুরোধ জানান।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে আহমেদ আবু জাফর অরিত্র কুন্ডুকে কেনো কনডেম সেলে রাখা হয়েছে এর আইনগত বৈধতা জানতে চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেছেন (রিট নম্বর ১৯৯৭৫)। রিটটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

রিট বিচারাধীন থাকলেও অরিত্র কুন্ডু জেলে থাকায় তার পরিবার চরম নিরাপত্তা ও দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে বিএমএসএফ।

এ অবস্থায় সাংবাদিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সিপিজের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে অরিত্র কুন্ডুর মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করা হয়েছে।

বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে সাংবাদিককে মিথ্যা মামলায় আটক রাখা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। অবিলম্বে অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা