দৈনিক আলোকিত সলঙ্গা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে আবারও আলোচনায় এসেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।অপর এক শিক্ষার্থীর ওএমআর শিটে রোল নম্বর সংক্রান্ত ত্রুটির কারণে পুনঃযাচাইয়ের আবেদন করা হয়েছে।ফলে ফল পুনর্বিবেচনার পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,সহপাঠী,অভিভাবক, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।কৃতি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ,সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,কঠোর পরিশ্রম,শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন উৎসাহ-অনুপ্রেরণাই এ সাফল্যের মূল ভিত্তি।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শতভাগ পাশের পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।এবারও শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের অবস্থান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন,এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়,এটি সলঙ্গাবাসীরও গর্ব।শিক্ষা বিস্তারে আমাদের এ পথচলা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।

সচেতনদের মন্তব্য,ধারাবাহিক এমন সাফল্য শুধু প্রতিষ্ঠানটির সুনামই বাড়াবে না,বরং সলঙ্গা তথা সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনের মর্যাদাকেও আরও সমৃদ্ধ করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে আবারও আলোচনায় এসেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।অপর এক শিক্ষার্থীর ওএমআর শিটে রোল নম্বর সংক্রান্ত ত্রুটির কারণে পুনঃযাচাইয়ের আবেদন করা হয়েছে।ফলে ফল পুনর্বিবেচনার পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,সহপাঠী,অভিভাবক, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।কৃতি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ,সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়,কঠোর পরিশ্রম,শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন উৎসাহ-অনুপ্রেরণাই এ সাফল্যের মূল ভিত্তি।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শতভাগ পাশের পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।এবারও শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের অবস্থান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন,এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়,এটি সলঙ্গাবাসীরও গর্ব।শিক্ষা বিস্তারে আমাদের এ পথচলা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।

সচেতনদের মন্তব্য,ধারাবাহিক এমন সাফল্য শুধু প্রতিষ্ঠানটির সুনামই বাড়াবে না,বরং সলঙ্গা তথা সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনের মর্যাদাকেও আরও সমৃদ্ধ করবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা
.