ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত
ঘানার বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ম্যাক্সওয়েল কুডেকোর (Maxwell Kudekor) ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের (World International Press Club—WIPC) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংবাদিকতা, গণমাধ্যম ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক যোগাযোগের ক্ষেত্রে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সক্ষমতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।ম্যাক্সওয়েল কুডেকোর প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল গণমাধ্যমে দুই দশকেরও বেশি সময় ধরে পেশাগতভাবে কাজ করছেন। কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক বিষয়ভিত্তিক সংবাদ ও প্রতিবেদন তৈরিতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। নতুন দায়িত্বে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিশেষ করে আফ্রিকা মহাদেশে WIPC-এর সাংগঠনিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। WIPC আন্তর্জাতিক নেতৃত্বের শুভেচ্ছা ও প্রত্যাশা আওরঙ্গজেব কামাল — আন্তর্জাতিক সভাপতি, WIPC (বাংলাদেশ) তিনি বলেন, সাংবাদিকদের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। ম্যাক্সওয়েল কুডেকোরের অভিজ্ঞতা ও নেতৃত্ব আন্তর্জাতিক পরিসরে WIPC-কে আরও শক্তিশালী করবে বলে আমি আশাবাদী।ওসমান বাইকুশ — সিনিয়র সহ-সভাপতি, WIPC (তুরস্ক) বলেন, আন্তর্জাতিক সাংবাদিকতার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি আমাদের আন্তর্জাতিক কার্যক্রমে নতুন গতি আনবে।ড. সৈয়দ খালিদ কায়েস — আন্তর্জাতিক সহ-সভাপতি, WIPC (ভারত) তিনি বলেন, “সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। ম্যাক্সওয়েলের অভিজ্ঞতা আমাদের জন্য সম্পদ।রাঙ্গা বান্দারানায়েকে — সহ-সভাপতি, WIPC (শ্রীলঙ্কা) তিনি বলেন,সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ঐক্যের বিকল্প নেই। ম্যাক্সওয়েল এই ঐক্যকে আরও এগিয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি।মিয়ান ইশতিয়াক আলী — কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব, WIPC (পাকিস্তান) তিনি বলেন,একটি শক্তিশালী আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন গড়তে সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জরুরি। আমরা সবাই মিলে WIPC-কে আরও কার্যকর করতে কাজ করছি।সাঈদ ইয়াসিন মতিন — যুগ্ম সম্পাদক, WIPC (আফগানিস্তান) তিনি বলেন,বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় WIPC গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ম্যাক্সওয়েল কুডেকোরের নিয়োগ আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।সুনীল আগারওয়াল — যুগ্ম মহাসচিব, WIPC (নেপাল) তিনি বলেন,সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে WIPC-কে আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব। ম্যাক্সওয়েল কুডেকোরকে আন্তরিক অভিনন্দন।সমরেশ রায় — আন্তর্জাতিক সাংগঠনিক সম্পাদক-জেনারেল, WIPC (ভারত) তিনি বলেন,বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একই প্ল্যাটফর্মে যুক্ত করা আমাদের অন্যতম অঙ্গীকার। ম্যাক্সওয়েলের অভিজ্ঞতা সংগঠনের আন্তর্জাতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে ম্যাক্সওয়েল কুডেকোরের প্রতিক্রিয়ায় বলেন,“ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মান ও গর্বের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে আফ্রিকা মহাদেশের সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন, উপদেষ্টা খান সেলিম রহমান, হাজী জহুরুল আমিন, মো: রফিকুল ইসলাম, এডভোকেট নুরুল আলম, আতাউর রহমান প্রমূখ। এছাড়া আরো শুভেচ্ছা অভিনন্দন জানান,ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কেন্দ্রীয় নির্বাহী কমিটি—২০২৬১. Ayrongozeb Kamal — বাংলাদেশ — আন্তর্জাতিক সভাপতি।২. Osman Baykuş — তুরস্ক — সিনিয়র সহ-সভাপতি।৩. Dr. Syed Khalid Qais — ভারত — আন্তর্জাতিক সহ-সভাপতি।৪. Ranga Bandaranayake — শ্রীলঙ্কা — সহ-সভাপতি।৫. Mian Ishtiaq Ali — পাকিস্তান — কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব।৬. Samaresh Roy — ভারত — আন্তর্জাতিক সাংগঠনিক সম্পাদক-জেনারেল।৭. Sayed Yaseen Mateen — আফগানিস্তান — যুগ্ম সম্পাদক।৮. Sunil Agarwal — নেপাল — যুগ্ম মহাসচিব।৯. Alhaj Sohag — সৌদি আরব — প্রশাসনিক ও দপ্তর সম্পাদক।১০. Shampa Das — ভারত — নারী ও শিশু বিষয়ক সম্পাদক।১১. Md. Anis Pradhan — বাংলাদেশ — নির্বাহী কমিটির সদস্য।১২. Rana Nadeem Abbas — পাকিস্তান — নির্বাহী সদস্য।১৩. Lakshman Muthuthanthirige — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।১৪. K. K. Dhammika — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।১৫. Shiromi Ratnayake — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।১৬. Lasantha Ruhunage — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।১৭. Mithun Jayawardhana — শ্রীলঙ্কা — নির্বাহী কমিটির সদস্য।১৮. Mir Mohammad Ali — ভারত — স্থায়ী সদস্য।১৯. Zeynep Tilkici —( তুরস্ক) আন্তর্জাতিক সদস্য।২০. Fong Tze Hong — মালয়েশিয়া — আন্তর্জাতিক সদস্য।২১. Kim Bolan — কানাডা — আন্তর্জাতিক সদস্য।২২. Paul Veyre — কানাডা — আন্তর্জাতিক সদস্য।২৩. Marin Gugu — আন্তর্জাতিক সদস্য।২৪. Maxwell Kudekor — ঘানা — আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।আফগানিস্তান কান্ট্রি বোর্ড কমিটি – ২০২৬১. ইয়াসমিন সৈয়দখাইলি — বোর্ড চেয়ারপারসন২. সৈয়দ খলিল সাদাত — বোর্ড সদস্য৩. ফারখুন্দা সিদ্দিকী — বোর্ড সদস্য৪. আবদুল বারী নাজামি — বোর্ড সদস্য৫. আবদুল রশিদ জালালজাই — বোর্ড সদস্য৬. মারওয়া করিমি — বোর্ড সদস্য৭. ফারখুন্দা ইব্রাহিমি — বোর্ড সদস্য৮. শোকরিয়া আহমাদি — বোর্ড সদস্য৯. আবদুস সালাম শামীম — বোর্ড সদস্য১০. বশির সাদাত — বোর্ড সদস্য১১. রাজিনা নূরী — বোর্ড সদস্যমোট সদস্য: ১১ জন।WIPC-এর লক্ষ্য ও অঙ্গীকারওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের মূল লক্ষ্য বিশ্বব্যাপী সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ।নতুন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ম্যাক্সওয়েল কুডেকোরের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আফ্রিকাসহ আন্তর্জাতিক পর্যায়ে WIPC-এর যোগাযোগ, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংগঠনের আন্তর্জাতিক নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছে।নতুন দায়িত্ব গ্রহণ করায় ম্যাক্সওয়েল কুডেকোরকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।বিশ্বব্যাপী সাংবাদিক ঐক্যের সেতুবন্ধন—একতা, সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যে WIPC-এর পথচলা অব্যাহত।