শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির রহমান। এর আগেও তিনি ক্যাম্পাসে একাধিক সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন বলে জানা গেছে। জানা যায়, Chattradal25’ নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের ছাত্র সংসদ ভবনের নিচ তলায় গেটের পাশে স্থাপন করা হয়েছে, যা প্রায় সম্পূর্ণ ক্যাম্পাস জুড়েই ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এই নেটওয়ার্কের আওতায় একসঙ্গে এক শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছাত্র সংসদ ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সাব্বির রহমান বলেন, আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর আবাস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, প্রয়োজনে ঠিক মত যোগাযোগ করতে পারে না অনলাইনে সবার সাথে। এ কারণে ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি যা থেকে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা থেকেই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এর আগেও আমি একাধিক ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছি, বলে জানান তিনি। ক্যাম্পাসের শিক্ষার্থীরা বলেন ক্যাম্পাসে এই প্রথম আমরা হাই রেন্জের একটা ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছি, এটা আমাদের উপকারে লাগবে। এর আগেও আমরা ছাত্রদল নেতা সাব্বির রহমানকে শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিতে দেখেছি, যা আমাদের খবুই ভালো লেগেছে। ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর ছোট ছোট উদ্যোগ নেওয়ার জন্য।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন