দৈনিক আলোকিত সলঙ্গা

১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের।

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা।

গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশ শেষে শত শত শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচলের গতি থমকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের নিরিখে দ্রুত মজুরি কাঠামোর পুনর্বিন্যাসের জোর দাবি জানান।পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে।

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের।

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা।

গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশ শেষে শত শত শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচলের গতি থমকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের নিরিখে দ্রুত মজুরি কাঠামোর পুনর্বিন্যাসের জোর দাবি জানান।পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে।

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা