দৈনিক আলোকিত সলঙ্গা

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে: ডিআইজি

ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বলেন, প্রতিটি জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আজ ২০ অক্টোবর মঙ্গলবার  নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 রেঞ্জ  ডিআইজি পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। 

এ ছাড়া শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে: ডিআইজি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বলেন, প্রতিটি জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আজ ২০ অক্টোবর মঙ্গলবার  নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 রেঞ্জ  ডিআইজি পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। 

এ ছাড়া শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা