রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে কম্পিউটারের বোতাম চেপে আখচাষিদের মোবাইল ব্যাংকিং বা সংশ্লিষ্ট মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁদের তালিকার প্রথমেই ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
চেকপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মণ্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখন আমি কম্পিউটারের একটা বোতাম চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আখচাষি ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে।
তিনি জানান, আখচাষিদের সহায়তার জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে পৌঁছে দেওয়া হবে। এই আর্থিক সহায়তা আখচাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের উৎপাদন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন। পুরো মাঠে উপস্থিত নেতাকর্মী ও কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিও ছিল।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন