নাটোরের লালপুরে অনলাইন জুয়ার এ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে মোঃ আবু সাঈদ (২১) নামের এক যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় লালপুর থানার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালপুর থানাধীন রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) সাকিনস্থ ধৃত আসামির টিনসেট বিল্ডিংয়ের পশ্চিম দুয়ায়ী ঘরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে বেটিং পরিচালনার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটককৃত আবু সাঈদ ওই এলাকার মোঃ সাজদার ও মোছাঃ রোজিনা বেগমের ছেলে।এ ঘটনায় লালপুর থানায় ধৃত আসামির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬/১৭/১৯ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন