দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতি, মারধর ও চালক বেঁধে রাখল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভ্যানচালককে মারধর ও হাত-পা বেঁধে রেখে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।​ভুক্তভোগী দুই ভ্যানচালক হলেন শাহীন ও মজনু।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ওই দুই ভ্যানচালক চারজন কৃষকের রসুন দুটি ভ্যানে করে বিক্রির জন্য চানপুর হাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মারধর করা হয় এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর সুযোগ বুঝে রসুনভর্তি দুটি ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।​এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, উৎপাদিত রসুন হাটে নেওয়ার সময় এ ধরনের ডাকাতির ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতি, মারধর ও চালক বেঁধে রাখল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভ্যানচালককে মারধর ও হাত-পা বেঁধে রেখে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।​ভুক্তভোগী দুই ভ্যানচালক হলেন শাহীন ও মজনু।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ওই দুই ভ্যানচালক চারজন কৃষকের রসুন দুটি ভ্যানে করে বিক্রির জন্য চানপুর হাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মারধর করা হয় এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর সুযোগ বুঝে রসুনভর্তি দুটি ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।​এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, উৎপাদিত রসুন হাটে নেওয়ার সময় এ ধরনের ডাকাতির ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা