দৈনিক আলোকিত সলঙ্গা

অবৈধভাবে মাটি খনন ও পরিবহন: লালপুরে ট্রাক্টরসহ আটক ৩, মামলা দায়ের​"

নাটোরের লালপুরে অবৈধভাবে ভিটা জমির মাটি কেটে পরিবহনের অপরাধে ৩ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এসময় মাটি বহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।​সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কেশববাড়ীয়া গ্রামের মোঃ আজিজুল ইসলামের বসতবাড়ির পেছনের ভিটা জমিতে অভিযান চালায়। সেখানে ট্রাক্টরে অবৈধভাবে মাটি খনন করে পরিবহনের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।​আটককৃতরা হলেন— কেশববাড়ীয়া গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মোঃ রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ রুবেল হোসেন বাবু (৩০)। আটক সবাই লালপুর উপজেলার বাসিন্দা।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ: ১২/১০/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অবৈধভাবে মাটি খনন ও পরিবহন: লালপুরে ট্রাক্টরসহ আটক ৩, মামলা দায়ের​"

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে অবৈধভাবে ভিটা জমির মাটি কেটে পরিবহনের অপরাধে ৩ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এসময় মাটি বহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।​সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কেশববাড়ীয়া গ্রামের মোঃ আজিজুল ইসলামের বসতবাড়ির পেছনের ভিটা জমিতে অভিযান চালায়। সেখানে ট্রাক্টরে অবৈধভাবে মাটি খনন করে পরিবহনের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।​আটককৃতরা হলেন— কেশববাড়ীয়া গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মোঃ রিফাত চৌধুরী রাজু (২২) এবং আকবরপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ রুবেল হোসেন বাবু (৩০)। আটক সবাই লালপুর উপজেলার বাসিন্দা।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ: ১২/১০/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা