দৈনিক আলোকিত সলঙ্গা

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. কাশপিয়া তাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম (ডালিম), বন্ধনের নির্বাহী পরিচালক মো. আব্দুল হাফিজ সরদার, বন্ধনের কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম চৌধুরী (বিপ্লব), পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডা. হাসান আলী, বিডি ক্লিনের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, এপিবিপির হেড ব্রাঞ্চের মো. খায়রুল হুদা এবং এনআরবিসি ব্যাংকের এফভিপি শ্যামল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার ম্যানেজার মো. শাহারুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই শাখার কর্মকর্তা এ কে এম নাসরুল হুদা।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. কাশপিয়া তাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম (ডালিম), বন্ধনের নির্বাহী পরিচালক মো. আব্দুল হাফিজ সরদার, বন্ধনের কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম চৌধুরী (বিপ্লব), পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডা. হাসান আলী, বিডি ক্লিনের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন, এপিবিপির হেড ব্রাঞ্চের মো. খায়রুল হুদা এবং এনআরবিসি ব্যাংকের এফভিপি শ্যামল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক পাঁচবিবি শাখার ম্যানেজার মো. শাহারুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই শাখার কর্মকর্তা এ কে এম নাসরুল হুদা।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা