কারাদণ্ড
তাছলিমা আক্তার মুক্তা
খুন করলে এখন কারোর
হয় না রে ভাই ফাঁসি !
সত্যি কথা বললেই এখন
হতেই হবে দাসী ।
মুখ ফসকে বেরুলে সত্য
হবেই হবে কারাদণ্ড ,
সত্যি বলেছি যুক্তি দেখালে
কাটা পড়বে তবে মুন্ডু ।
এ কোন দেশে জন্মেছি ভাই
জন্মতেই মোদের অপরাধ ?
রাঘববোয়ালরা সাধু সন্ন্যাসী
সাধারণ জনতা বরবাদ ।
ঘর থেকে বেরোই কালেমা পড়ে
সন্তানের মুখটা দেখে ,
কখন যেন মারা পড়বো ভাই
অবুঝ সন্তানদের রেখে ।
বলারও একটু সময় পাবো না
ক্ষমা করিস যদি না ফিরি ,
মরণের ভয় তাদের তো নেই
যারা করছে দাদা গিরি ।
আঘাত পাল্টাঘাত কাদের উপর
তারাই তো তোমাদের স্বজন ,
আজকে কান্না আমার ঘরেতে
কালকে মরবে তোমার স্বজন ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
কারাদণ্ড
তাছলিমা আক্তার মুক্তা
খুন করলে এখন কারোর
হয় না রে ভাই ফাঁসি !
সত্যি কথা বললেই এখন
হতেই হবে দাসী ।
মুখ ফসকে বেরুলে সত্য
হবেই হবে কারাদণ্ড ,
সত্যি বলেছি যুক্তি দেখালে
কাটা পড়বে তবে মুন্ডু ।
এ কোন দেশে জন্মেছি ভাই
জন্মতেই মোদের অপরাধ ?
রাঘববোয়ালরা সাধু সন্ন্যাসী
সাধারণ জনতা বরবাদ ।
ঘর থেকে বেরোই কালেমা পড়ে
সন্তানের মুখটা দেখে ,
কখন যেন মারা পড়বো ভাই
অবুঝ সন্তানদের রেখে ।
বলারও একটু সময় পাবো না
ক্ষমা করিস যদি না ফিরি ,
মরণের ভয় তাদের তো নেই
যারা করছে দাদা গিরি ।
আঘাত পাল্টাঘাত কাদের উপর
তারাই তো তোমাদের স্বজন ,
আজকে কান্না আমার ঘরেতে
কালকে মরবে তোমার স্বজন ।

আপনার মতামত লিখুন