শরৎ মেঘের ডানা
তাছলিমা আক্তার মুক্তা
শরৎ এলো মেঘের ডানায়
নদীর ধারে কাশফুলে ,
ঝলমল রোদ কাশের ডগায়
হেঁসে দিলো মন খুলে ।
শনশনিয়ে পূবাল হাওয়ারা
কাশফুলে দেয় দোল ,
দোল দোলানী দোল খাচ্ছে
খিরু নদীর কোল ।
কাশের ডগায় টুনটুনিরা
টুনটুন করে ডাকে ,
আলো ছায়ার সন্ধ্যা নামে
কাশফুলের সেই ফাঁকে।
চাঁদ জোছনা চুইয়া পড়ে
সাদা মেঘের দেশে ,
ভোরের আলো নতুন সকাল
কাশফুলে যায় হেঁসে ।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
শরৎ মেঘের ডানা
তাছলিমা আক্তার মুক্তা
শরৎ এলো মেঘের ডানায়
নদীর ধারে কাশফুলে ,
ঝলমল রোদ কাশের ডগায়
হেঁসে দিলো মন খুলে ।
শনশনিয়ে পূবাল হাওয়ারা
কাশফুলে দেয় দোল ,
দোল দোলানী দোল খাচ্ছে
খিরু নদীর কোল ।
কাশের ডগায় টুনটুনিরা
টুনটুন করে ডাকে ,
আলো ছায়ার সন্ধ্যা নামে
কাশফুলের সেই ফাঁকে।
চাঁদ জোছনা চুইয়া পড়ে
সাদা মেঘের দেশে ,
ভোরের আলো নতুন সকাল
কাশফুলে যায় হেঁসে ।

আপনার মতামত লিখুন