শরৎ মেঘের ডানা তাছলিমা আক্তার মুক্তা শরৎ এলো মেঘের ডানায় নদীর ধারে কাশফুলে , ঝলমল রোদ কাশের ডগায় হেঁসে দিলো মন খুলে । শনশনিয়ে পূবাল হাওয়ারা কাশফুলে দেয় দোল , দোল দোলানী দোল খাচ্ছে খিরু নদীর কোল । কাশের ডগায় টুনটুনিরা টুনটুন করে ডাকে , আলো ছায়ার সন্ধ্যা নামে কাশফুলের সেই ফাঁকে। চাঁদ জোছনা চুইয়া পড়ে সাদা মেঘের দেশে , ভোরের আলো নতুন সকাল কাশফুলে যায় হেঁসে ।