খুকু যাবে বিদ্যালয়ে সানজিদা আক্তার মুক্তা খুকু যাবে বিদ্যালয়ে খেয়ে যাবে কি?ঘরে আছে ছানার পোলাও সঙ্গে আছে ঘি।খুকু তুমি খেয়ে-দেয়ে বিদ্যালয়ে যাও,বাড়ির পাশের নদীর ধারে বাধা আছে নাও।বিদ্যালয়ে সবার সাথে মিলেমিশে থেকো,পড়াশোনায় খুকুমনি মনোযোগ রেখো।