দৈনিক আলোকিত সলঙ্গা

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেলেন সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু

সিংড়ার কলম পুন্ডুরী গ্রামে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান 

 চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে ১৪টি গ্রামের প্রায় ২ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ৬০-নাটোর-০৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল ফটিকসহ চেঞ্জ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। 

আজ শনিবার বিকালে

শনিবার (২১ নভেম্বর) উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামে চেঞ্জ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পে পুন্ডুরীসহ আশপাশের প্রায় ১৪টি গ্রামের রোগীরা অংশ নিয়ে নাক, কান ও গলার বিভিন্ন সমস্যার চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে ইএনটি-সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেওয়া হয়। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ করে দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মো. জুয়েল হোসেন জানান, স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নাক, কান ও গলাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহের লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ আর্থিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। তাঁদের কথা বিবেচনা করে স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

জুয়েল হোসেন আরও জানান, ২০১১ সাল থেকে চেঞ্জ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের এ উদ্যোগকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বা সীমিত সুযোগ পাওয়া মানুষের জন্য সহায়ক হিসেবে দেখছেন আয়োজকরা। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং সামাজিক সংগঠনগুলোর মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

মোঃ এমরান আলী রানা

 সিংড়া নাটোর প্রতিনিধি 

সিংড়া নাটোর 

২১/১১/২০২৬

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেলেন সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা