দৈনিক আলোকিত সলঙ্গা

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারা সরকারের চালিকাশক্তি। আপনারা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম আপনারা।ময়মনসিংহ জেলার  নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের সাথে দিকনির্দেশনামূলক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ কিংবা যে কোন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে হলে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে। কোন এলাকায় যেন কোন অপরাধী আশ্রয় না পায়, সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সবাই সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেবেন-এটাই আমার প্রত্যাশা।

প্রধান অতিথি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য আরও বলেন,  আপনাদেরকে আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়া আপনাদের পেশাগত মানোন্নয়ন ও যেকোন ন্যায্য প্রয়োজনে আমি এবং উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি।

সভাপতি বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের আরো তৎপর হতে হবে। মনে রাখবেন আপনাদের সঠিক ও সময়োপযোগী তথ্যই বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

 গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারা সরকারের চালিকাশক্তি। আপনারা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম আপনারা।ময়মনসিংহ জেলার  নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের সাথে দিকনির্দেশনামূলক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ কিংবা যে কোন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে হলে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে। কোন এলাকায় যেন কোন অপরাধী আশ্রয় না পায়, সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সবাই সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেবেন-এটাই আমার প্রত্যাশা।

প্রধান অতিথি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য আরও বলেন,  আপনাদেরকে আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়া আপনাদের পেশাগত মানোন্নয়ন ও যেকোন ন্যায্য প্রয়োজনে আমি এবং উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি।

সভাপতি বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের আরো তৎপর হতে হবে। মনে রাখবেন আপনাদের সঠিক ও সময়োপযোগী তথ্যই বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা