নওগাঁর মান্দা উপজেলার সকল ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে মোট ৬০০ জন পল্লী চিকিৎসকদের মাঝে এই চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন,মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল আলম, মান্দা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নওফেল আলী মন্ডল এবং ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন।
পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের পক্ষে বক্তব্যে আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন বলেন, "পল্লী চিকিৎসকদের কথা এর আগে কেউ সেভাবে ভাবেনি, যেভাবে ভেবেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। আমাদের জন্য চিকিৎসা সামগ্রী দেওয়ার এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ও গর্বের বিষয়। এর ফলে আমরা গ্রামাঞ্চলে আরও উন্নত ও উৎসাহের সাথে চিকিৎসা সেবা দিতে পারব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন বলেন, "আপনারা পল্লী চিকিৎসক হিসেবে গ্রামের তৃণমূল পর্যায়ে নিরলস ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। গ্রামের মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনারা দ্রুত প্রাথমিক সেবা দিয়ে থাকেন। তবে নিজের সীমাবদ্ধতা মাথায় রেখে যে চিকিৎসাগুলো দেওয়া সম্ভব, সেগুলোই সঠিকভাবে দেবেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার খাওয়ার আগে হাত ধোয়া এবং খাবার ঢেকে রাখার বিষয়ে সচেতনতা তৈরি করবেন।"
তিনি আরও বলেন, "পল্লী চিকিৎসকদের জন্য যদি দুই বা তিন মাস পরপর প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তবে তারা আরও দক্ষ হয়ে উঠবেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন, যা গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, "গ্রামীণ জনপদে প্রাথমিক চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকরা বিশেষ ভূমিকা পালন করেন। আপনারা দায়িত্বশীলতার সাথে কাজ করবেন। যে রোগের চিকিৎসা আপনারা করতে পারবেন, কেবল সেটাই করবেন; জটিল বা ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উন্নত চিকিৎসার জন্য রেফার করবেন।
নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন,"হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নামের আগে 'ডাক্তার' লেখা নিষিদ্ধ। আইন ও সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা নামের আগে ডাক্তার লিখবেন না। ভবিষ্যতে আইনগত কোনো পরিবর্তন এলে তখন দেখা যাবে। সবাই মিলে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে কাজ করে মান্দার চিকিৎসা সেবাকে আরও এগিয়ে নিতে হবে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন