দৈনিক আলোকিত সলঙ্গা

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল!

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল! বিমানবাহী একটি রণতরীর ফ্লাইট ডেকে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য এক সপ্তাহব্যাপী ‘বোমা হামলা অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, এ অভিযানে ইরানের নেতৃত্ব, পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

তবে নতুন করে বড় ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে উপসাগরীয় দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সংযম প্রদর্শন ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। অন্যদিকে, কাতার যখন তেহরান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি সমঝোতা প্রতিষ্ঠায় শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছে, সেই সময় ওয়াশিংটনকে আলোচনার জন্য আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সাত দিনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তারা। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশকে নতুন করে সামরিক অভিযান এবং এর জবাবে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে। এসব পাল্টা হামলায় জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য হামলার প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গেল সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে কথা বলেছেন ইসরাইলের সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের বিরুদ্ধে অভিযান ‘শেষ করার’ অঙ্গীকার করেছেন। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা দুর্বল করার মধ্যেই ইসরাইলের লক্ষ্য সীমাবদ্ধ নয়।

গত ২০ অক্টোবর দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, অভিযান সম্পন্ন করার অর্থ হলো ইরানের নেতৃত্বের পতন ঘটানো। তিনি দেশটির সরকার পরিবর্তনকে (রেজিম চেঞ্জ) ইসরাইলের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান নেতানিয়াহু। তবে ওয়াশিংটন এ লক্ষ্য বাস্তবায়নে সম্মত হয়েছে, এমন কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।

সূত্র: গালফ নিউজ

এদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর সম্ভাব্য স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশকে সতর্ক করেছে ওয়াশিংটন।

পেন্টাগনও ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। এর অংশ হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী এবং মেরিন সেনা বহনকারী উভচর অবতরণকারী যুদ্ধজাহাজ আরব উপসাগরের দিকে পাঠানো হয়েছে।

এপি জানিয়েছে, এ মোতায়েনে প্রায় ৯ হাজার সামরিক সদস্য রয়েছেন। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও মেরিন সেনার মোট উপস্থিতি ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এ বাহিনীকে কয়েকশ সামরিক উড়োজাহাজ সহায়তা দেবে।

এদিকে, পেন্টাগনের জয়েন্ট চিফস অব স্টাফের অধীনে কৌশল, পরিকল্পনা ও নীতিনির্ধারণবিষয়ক দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিলভিয়াকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো কারণ জানানো হয়নি। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল!

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা