দৈনিক আলোকিত সলঙ্গা

হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে ইরান। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার পর ড্রোনটিকে নিচে নামিয়ে আনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ মডেলের একটি গোয়েন্দা ও ডিকয় (প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কাজে ব্যবহৃত) ড্রোন জব্দ করেছে আইআরজিসি। ড্রোনটি পারস্য উপসাগরীয় উপকূল এবং হরমুজ প্রণালি এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত ও মানচিত্র তৈরির কাজে নিয়োজিত ছিল।

আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, ড্রোনটি থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের একটি দেশ থেকে এটা ওড়ানো হয়েছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি অক্ষত অবস্থায় জব্দ করায় এর বিভিন্ন সরঞ্জাম, সংরক্ষিত তথ্য এবং পরিচালিত মিশনের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবে ইরানি বাহিনী।

যুক্তরাষ্ট্রের গ্রিফন অ্যারোস্পেস নির্মিত এমকিউএম-১৭০ আউটল’ ড্রোনটি মূলত আকাশপথে সম্ভাব্য হুমকির শনাক্তকরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল।

সামরিক অবস্থানের ছবি তোলার পাশাপাশি এ ধরনের অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া, ড্রোন শনাক্ত করার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতাও যাচাই করা যায়।

এর আগে বৃহস্পতিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-১ গোয়েন্দা ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে তারা। ইরানের জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বিত নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা ড্রোন জব্দ করল ইরান

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা