দৈনিক আলোকিত সলঙ্গা

জামায়াত আমির এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব-পরবর্তী বর্তমান সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে। ইতিহাসের পাতায় তারেক রহমান ও এই সরকার প্রতাড়ক ও গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে যশোরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাকসু ভিপি আরও বলেন, মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটের হ্যাঁ-এর পক্ষে মতামত দিয়েছিল, যেন এই বাংলাদেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর ও ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের জণরায়ের সঙ্গে প্রতারণা করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বাংলার জমিনে শহীদদের রক্তের ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের বিরুদ্ধেই আজকের এই লংমার্চ।

আগামী দিনের রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে সবাই প্রস্তুত রয়েছে। 

আবু সাঈদ, শহীদ আলী রায়হান ও শহীদ ওসমান হাদীর রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জামায়াত আমির এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব-পরবর্তী বর্তমান সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে। ইতিহাসের পাতায় তারেক রহমান ও এই সরকার প্রতাড়ক ও গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে যশোরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাকসু ভিপি আরও বলেন, মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটের হ্যাঁ-এর পক্ষে মতামত দিয়েছিল, যেন এই বাংলাদেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর ও ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের জণরায়ের সঙ্গে প্রতারণা করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বাংলার জমিনে শহীদদের রক্তের ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের বিরুদ্ধেই আজকের এই লংমার্চ।

আগামী দিনের রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে সবাই প্রস্তুত রয়েছে। 

আবু সাঈদ, শহীদ আলী রায়হান ও শহীদ ওসমান হাদীর রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা