ওমানে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলের অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল, তার ডেপুটি আহসান আল মুমিন।
যুব এশিয়া কাপ শুরু হবে ৫ নভেম্বর থেকে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সেদিনই মিশন শুরু। যুবা টাইগাররা প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। ৭ নভেম্বর শ্রীরঙ্কা ও ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। গ্রুপপর্ব শেষে দুটি গ্রুপের সেরা দুটি করে মোট ৪টি দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনাল দুটি হবে ১২ নভেম্বর, ফাইনাল ১৪ নভেম্বর।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ ২০২৩ সালে ও ২০২৪ সালে টানা দুবার শিরোপা জিতে। যুবা টাইগাররা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দল। সর্বোচ্চ ৮ বার চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে ভারত।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসাইন, আল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিউর রহমান, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন