দৈনিক আলোকিত সলঙ্গা

পাকিস্তানকে গুড়িয়ে প্রথম দিনেই ইংল্যান্ডের লিড

এজবাস্টন টেস্টের প্রথম দিনের খেলায় পড়েছে ১৪ উইকেট। পেসারদের রাজত্বের দিনে প্রথম দিনেই লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড। দিনের খেলা শেষে পাকিস্তানের চেয়ে ২৩ রানে এগিয়ে আছে ইংলিশরা।এজবাস্টনে টসে জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান তেমন একটা সুবিধা করতে পারেনি। দুই ওপেনার সাইম আইয়ুব এবং আজান আওয়াইসের ওপেনিং জুটিতে রান এসেছে মাত্র ৮। ১০ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সাইম।আরেক ওপেনার আজানও সুবিধা করতে পারেননি। ২০ বলে ৯ রান করে বিদায় নেন তিনি। তিনে নামা আব্দুল্লাহ শফিক এবং চারে নামা শান মাসুদ টানা দুই ওভারে আউট হয়েছেন। ১৬ বলে ৩ রান করেছেন শফিক। ৭ বলে ৫ রান করেছেন শান মাসুদ।

অধিনায়ক বাবর আজমও এদিন ছিলেন ব্যর্থ। ১৮ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ৪৮ রানের মাথাতেই ইনিংসের অর্ধেক খতম পাকিস্তানের। শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে একজনও ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

চাপের মুখে লড়াই চালিয়ে গেছেন সাউদ শাকিল। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন শাকিল। আরেক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চলছিলই। একের পর এক উইকেট হারিয়ে গেছে পাকিস্তান। শাকিল কিছুটা চালিয়ে খেলে রান বের করেছেন।ফিফটির খুব কাছে গেলেও ফিফটিটা ছুঁতে পারেননি শাকিল। ৪৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। শাকিল বাদে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল রাজাউল্লাহ এবং মোহাম্মদ আব্বাস। ১১ বলে ১১ রান করেছেন রাজাউল্লাহ। আব্বাস খেলেন ৩৬ বলে ২১ রানের ইনিংস। প্রথম ইনিংসে ১৩৩ রানে থেমেছে পাকিস্তান।

ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেছেন জশ টাং। এছাড়া ৩টি করে উইকেট তোলেন জফরা আর্চার এবং ওলি রবিনসন।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ১২ রান তোলে ইংল্যান্ড। বেন ডাকেট এবং এমিলিও গের ওপেনিং জুটি ভাঙে ১২ রানের মাথাতে, ১৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান ডাকেট। গে এক প্রান্ত ধরে খেলে গেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। তিনে নামা জর্ডান কক্স যদিও সুবিধা করতে পারেননি। ৬ বলে ৪ রান করে বিদায় নেন কক্স। চারে নামা অধিনায়ক জো রুটও বেশিক্ষণ টেকেননি। ১৮ বলে ৮ রান করে বিদায় নেন রুট। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

তবে টিকে থাকা ওপেনার গে এর ব্যাটে ভর করে উদ্ধার হয়েছে ইংল্যান্ড। সাথে পাঁচে নেমে দলের হাল ধরেন হ্যারি ব্রুক। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশা ফিরে পায় ইংলিশরা। গে ছুঁয়ে ফেলেন ফিফটিও। ১১৪ বলে ৬০ রান করে দলের ১৪৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান এমিলিও গে। ততক্ষণে প্রথম ইনিংসে লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড।

ব্রুক কিছুটা চালিয়ে খেলেছেন। রানও বের করেছেন। ছুঁয়ে ফেলেন দারুণ এক ফিফটিও। শেষ বিকেলে ব্রুকের সাথে যোগ দেন ড্যান লরেন্স। আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। হেসেখেলে দিন পার করেছে। ব্রুক ছুঁয়েছেন ফিফটি। ৭৬ বলে ৫২ রান করে টিকে আছেন ব্রুক। ১০ বলে ৫ রান করে অপরাজিত আছেন লরেন্স। প্রথম ইনিংসে ৩৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন রাজাউল্লাহ। ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস এবং মোহাম্মদ আলি।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড, সিরিজ জয় নিশ্চিত।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানকে গুড়িয়ে প্রথম দিনেই ইংল্যান্ডের লিড

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা