দৈনিক আলোকিত সলঙ্গা

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তেহরানের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা মিথ্যা। একই সঙ্গে ওয়াশিংটনকে শক্তি প্রয়োগের পরিবর্তে যুক্তির ভিত্তিতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি। খবর মিডলইস্ট আইয়ের।শুক্রবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জীববৈচিত্র্যবিষয়ক জাতিসংঘের কনভেনশনের ১৭তম পক্ষ সম্মেলন (কপ-১৭)-এর ফাঁকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আমাদের দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রচারণাকে আমরা মিথ্যা বলে মনে করি। পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করার বিষয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।

ইরান বরাবরই আলোচনায় প্রস্তুত জানিয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। কিন্তু আমরা জোরজবরদস্তির কাছে নতি স্বীকার করব না।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। ইরানের ওপর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অযৌক্তিক ও অমানবিক বলে বর্ণনা করেন পেজেশকিয়ান।

বৈঠকে জর্জিয়ার প্রধানমন্ত্রী কোবাখিদজে বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে তার দেশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল এবং অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করে তেহরান।

এরপর ৮ এপ্রিল সংঘাতরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়। ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অঞ্চলটির সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশের ১৭ আগস্টের মধ্যে আলোচনা করার কথা ছিল। তবে উত্তেজনা অব্যাহত থাকায় চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

সূত্র: মিডলইস্ট আই

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা