দৈনিক আলোকিত সলঙ্গা

চার-ছক্কার ঝড় তুলে প্রমাণ করলেন তিনি শেবাগপুত্র

ব্যাট হাতে ঝড় তোলাই ছিল তার পরিচয়। বলের পর বল সীমানাছাড়া করে প্রতিপক্ষের বোলারদের বুকে কাঁপন ধরানো সেই ব্যাটার ছিলেন বীরেন্দ্র শেবাগ।আগ্রাসন ব্যাটিংই যেন বিনোদন। এবার যেন সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের দেখা মিলল ভারতের সাবেক ওপেনারের ছেলে আর্যবীর শেবাগের কাছ থেকে। রক্ত বলে কথা! ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আর্যবীর। বাবার মতোই ওপেনিংয়ে নেমে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলের ইনিংসটি খেলেন ১৮ বছর বয়সী ব্যাটার।দিল্লির হয়ে বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন ১৯ চার ও ৮টি ছক্কায়। দিল্লির মোট রানের ৫৯.৮৬ শতাংশ তার ব্যাট থেকেই এসেছে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৯ রান করে দিল্লি।ছেলের ব্যাটিং নিয়ে আগেই নিজের দর্শন জানিয়েছিলেন শেবাগ। তার পরামর্শ ছিল, বড় রানের চিন্তা নয়, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। শেবাগ বলেছিলেন, ‘আর্যবীরকে বলেছি, চাপ থাকবেই। কিন্তু মাঠে গিয়ে স্বাধীনভাবে খেলবে। নিজের সামর্থ্য প্রকাশ করবে। বড় রান করার চিন্তা করো না। নিজের খেলাটা খেললে বড় রান এমনিতেই আসবে।’সেটারই প্রতিফলন যেন দেখালেন আর্যবীর। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার। সেখানে তিন ম্যাচে করেন ১০৯ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৭ রানের।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চার-ছক্কার ঝড় তুলে প্রমাণ করলেন তিনি শেবাগপুত্র

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ব্যাট হাতে ঝড় তোলাই ছিল তার পরিচয়। বলের পর বল সীমানাছাড়া করে প্রতিপক্ষের বোলারদের বুকে কাঁপন ধরানো সেই ব্যাটার ছিলেন বীরেন্দ্র শেবাগ।আগ্রাসন ব্যাটিংই যেন বিনোদন। এবার যেন সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের দেখা মিলল ভারতের সাবেক ওপেনারের ছেলে আর্যবীর শেবাগের কাছ থেকে। রক্ত বলে কথা! ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আর্যবীর। বাবার মতোই ওপেনিংয়ে নেমে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলের ইনিংসটি খেলেন ১৮ বছর বয়সী ব্যাটার।দিল্লির হয়ে বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন ১৯ চার ও ৮টি ছক্কায়। দিল্লির মোট রানের ৫৯.৮৬ শতাংশ তার ব্যাট থেকেই এসেছে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৯ রান করে দিল্লি।ছেলের ব্যাটিং নিয়ে আগেই নিজের দর্শন জানিয়েছিলেন শেবাগ। তার পরামর্শ ছিল, বড় রানের চিন্তা নয়, নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। শেবাগ বলেছিলেন, ‘আর্যবীরকে বলেছি, চাপ থাকবেই। কিন্তু মাঠে গিয়ে স্বাধীনভাবে খেলবে। নিজের সামর্থ্য প্রকাশ করবে। বড় রান করার চিন্তা করো না। নিজের খেলাটা খেললে বড় রান এমনিতেই আসবে।’সেটারই প্রতিফলন যেন দেখালেন আর্যবীর। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার। সেখানে তিন ম্যাচে করেন ১০৯ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৭ রানের।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা