দৈনিক আলোকিত সলঙ্গা

প্রথমবারের মতো ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড, এক মঞ্চে গেমিং তারকারা

ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬-এ সেরা দলের ট্রফি হাতে টাইটানস ই-স্পোর্টস। ছবি: ভিডিও থেকে নেয়া

আলো ঝলমলে মঞ্চ, জনপ্রিয় গেমের চরিত্রদের বর্ণিল র‍্যাম্প শো আর দর্শকদের উচ্ছ্বাস। এরপর একে একে মঞ্চে উঠে আসেন দেশের ই-স্পোর্টস অঙ্গনের তারকারা। উপলক্ষ, ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬। দেশের ই-স্পোর্টস ইতিহাসে প্রথমবারের মতো এমন জমকালো আয়োজন। যেখানে এক ছাদের নিচে মিলেছে গেমার, কনটেন্ট ক্রিয়েটর আর বিনোদনজগতের পরিচিত মুখ।

শুক্রবার (৩০ অক্টোবার) বিকেল ঠিক ৫টায় মানিকগঞ্জের একটি রিসোর্টে শুরু হয় এবারের আয়োজন। ফ্রি ফায়ারের জনপ্রিয় ক্যারেক্টারদের র‍্যাম্প শো দিয়ে পর্দা ওঠে অনুষ্ঠানের।

এরপর স্বাগতার পরিবেশনায় হিপহপ ড্যান্স। নাচের তালে তালে জমে ওঠে পুরো আয়োজন। আর মঞ্চে ম্যাজিকের জাদু ছড়াতে হাজির হন ম্যাজিক রাজিক। তাঁর উপস্থাপনায় এগিয়ে চলে বছরের সেরাদের স্বীকৃতি দেওয়ার পর্ব।

এবারের আসরে ফ্রি ফায়ারের সেরা স্নাইপারের স্বীকৃতি পেয়েছেন কেএইচ ফ্লিকার।

সেরা রাশার টিইসি ব্লেড, সেরা ক্যাপ্টেন এক্সটু এক্সট্রোভ। আর সেরা দলের খেতাব জিতে নিয়েছে টাইটানস ই-স্পোর্টস।

সেরা ধারাভাষ্যকার নির্বাচিত হয়েছেন জয় ব্র। শুধু গেমাররাই নন, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররাও। তাঁদের মধ্যে রয়েছেন ইটজ কাব্য, ইলুওশন ওয়াইটি, রাদ ভাই ওয়াইটি সহ আরও অনেকে।

সব মিলিয়ে গেমিং কমিউনিটির পরিচিত মুখদের মিলনমেলায় পরিণত হয় গ্লোরি অ্যাওয়ার্ডের মঞ্চ।

তবে পুরো আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিলেন দেশের জনপ্রিয় ই-স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর মিস্টার ট্রিপল আর। ইউটিউবে ৭০ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের এই ক্রিয়েটরের পরিচয় নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। 

এবারের গ্লোরি অ্যাওয়ার্ডে তাঁর উপস্থিতি বাড়িয়ে দেয় আয়োজনের উত্তেজনা। জিতে নেন ক্রিয়েটর অব দ্য ইয়ারের পুরস্কারও। তবে এখানেও ভক্তদের অপেক্ষার অবসান হয়নি। শারীরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নিজের মুখ প্রকাশ করেননি তিনি। অর্থাৎ, প্রথমবারের মতো ই-স্পোর্টস অঙ্গনের কোনো আয়োজনে সরাসরি উপস্থিত হয়েও নিজের পরিচিত রহস্য ধরে রাখলেন মিস্টার ট্রিপল আর।

পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। তাঁর জনপ্রিয় গানে মাতোয়ারা হয়ে ওঠে পুরো আয়োজন। প্রায় ৩০ মিনিটের পরিবেশনায় দর্শকদের সঙ্গে গানে গানে সময় কাটান এই শিল্পী। গেমিংয়ের উত্তেজনার সঙ্গে এবার যুক্ত হয় সংগীতের উন্মাদনা।

একদিকে সেরা গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি, অন্যদিকে নাচ, ম্যাজিক আর সংগীতের আয়োজন। সব মিলিয়ে ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬ হয়ে ওঠে দেশের ই-স্পোর্টস কমিউনিটির জন্য ব্যতিক্রমী এক উদযাপন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। দেশের গেমিং সংস্কৃতিতে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রথমবারের মতো ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড, এক মঞ্চে গেমিং তারকারা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা