দৈনিক আলোকিত সলঙ্গা

মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন?

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবনেতা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,মনির হোসেন, ক্রিড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের, আবু আহমেদ সেলিম, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও, সবাইকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়।’

আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।এ সময় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন?

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা