রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২  রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুর সিটির ৮নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ও পাড়ায় কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে!   ২৯ অক্টোবর ২০২৬   রংপুর সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডের চাঁদকুঠি তেলীটারী সৎবাজার এলাকায়, ও আঠারোদোন এলাকার মিল্টন মিয়ার স্ত্রী, বধুকমলা এলাকার বেশ কয়েকজনকে  একটি বেওয়ারিশ কুকুর  শিশু ও নব দম্পতিসহ ১২ জনকে কামড়িয়ে আহত করার সংবাদ পাওয়া গেছে। আহত ৩ জন শিশু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কুকুরটি এখনও এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে  এতে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকও বিরাজ করছে। রাতের আধাঁরে বিভিন্ন জায়গায় কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায়। বিশেষ করে ফজরের নামাজের সময়, নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের আক্রমণ করার চেষ্ট করে।এতে এলাকার মানুষদের মধ্যে ভয় ও আতংক তৈরী হয়েছে। এলাকাবাসীর দাবি মাননীয় রংপুর সিটির প্রসাশক যাতে করে এই বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্ট করেন। এলাকাবাসীকে সাবধানে চলাচলের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। রংপুর সিটি কর্পোরেশন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকবাসী।

দৈনিক আলোকিত সলঙ্গা

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় সীমান্তের আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ১ জনকে আটক করে তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় সীমান্তের আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ১ জনকে আটক করে তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা