দৈনিক আলোকিত সলঙ্গা

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর ) রাত ৮টা ১০ মিনিটে সদর মডেল থানা পুলিশের একটি দল ধুমিহায়াতপুর গ্রামের মো. নাসির উদ্দিনের (৪৫) বসতবাড়ির সামনে সরকারি পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার এলাম উদ্দিন ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পিএসআই (নিঃ) মো. ফরিদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অংশ নেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর ) রাত ৮টা ১০ মিনিটে সদর মডেল থানা পুলিশের একটি দল ধুমিহায়াতপুর গ্রামের মো. নাসির উদ্দিনের (৪৫) বসতবাড়ির সামনে সরকারি পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার এলাম উদ্দিন ধুমিহায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পিএসআই (নিঃ) মো. ফরিদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অংশ নেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা