দৈনিক আলোকিত সলঙ্গা

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম (৫) একই গ্ৰামের সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু দুটির মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায় তাদের পরিবার।  এ ঘটনায় নিহত শিশুদের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেন রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম (৫) একই গ্ৰামের সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু দুটির মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায় তাদের পরিবার।  এ ঘটনায় নিহত শিশুদের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা