নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে খুলনার রূপসা উপজেলায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে বাস্তবায়িত প্রত্যাশা- ২ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে রাইটস যশোর। সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার, বিদেশ গমনেচ্ছুদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসন-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্পটির ট্রেনিং ডিরেক্টর এসএম আজহারুল ইসলাম, আইওএম প্রতিনিধি রুহি দাস, আবাসিক মেডিকেল অফিসার খন্দকার হিমেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমূখ।
সভায় আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য সেবার পরিধি বাড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রেফারেল ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন