রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২  রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুর সিটির ৮নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ও পাড়ায় কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে!   ২৯ অক্টোবর ২০২৬   রংপুর সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডের চাঁদকুঠি তেলীটারী সৎবাজার এলাকায়, ও আঠারোদোন এলাকার মিল্টন মিয়ার স্ত্রী, বধুকমলা এলাকার বেশ কয়েকজনকে  একটি বেওয়ারিশ কুকুর  শিশু ও নব দম্পতিসহ ১২ জনকে কামড়িয়ে আহত করার সংবাদ পাওয়া গেছে। আহত ৩ জন শিশু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কুকুরটি এখনও এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে  এতে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকও বিরাজ করছে। রাতের আধাঁরে বিভিন্ন জায়গায় কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায়। বিশেষ করে ফজরের নামাজের সময়, নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের আক্রমণ করার চেষ্ট করে।এতে এলাকার মানুষদের মধ্যে ভয় ও আতংক তৈরী হয়েছে। এলাকাবাসীর দাবি মাননীয় রংপুর সিটির প্রসাশক যাতে করে এই বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্ট করেন। এলাকাবাসীকে সাবধানে চলাচলের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। রংপুর সিটি কর্পোরেশন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকবাসী।

দৈনিক আলোকিত সলঙ্গা

তেরখাদায় এমপি আজিজুল বারী হেলাল তেরখাদাকে শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নয়ন ও উৎপাদনশীল উপজেলায় রূপান্তর করতে হবে

  খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে। কোনোভাবেই এ উপজেলায় মাফিয়াদের রাজত্ব কায়েম হতে দেওয়া যাবে না। মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা দল অনৈতিক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 তেরখাদা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উপজেলাকে উন্নয়ন ও উৎপাদনশীলতার দিক থেকে এগিয়ে নিতে হবে। সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারে এবং এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন তেরখাদার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, মাদক ব্যবসা, জুয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা জনজীবনে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো ব্যক্তি বা দলের পরিচয়ে যেন কেউ অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে তেরখাদায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। 

উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দৃঢ় অবস্থান নিতে হবে। অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি, কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে তেরখাদাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নয়নমুখী ও উৎপাদনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি ২৯ শে অক্টোবর (বৃহস্পতিবার)  দুপুরে তেরখাদা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন তেরখাদা থানা অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীর, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক পুষ্পেন্দু কুমার ঘরামী, বিএনপি নেতা সমীর কুমার সাহা ও মোঃ আবুল হোসেন বাবু এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, পল্লী বিদ্যুতের এজিএম তৌফিক ওমর, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল তেরখাদা উপজেলার গাউসবেড়ী সড়ক ও হাড়িখালী আশ্রায়ন প্রকল্প এলাকায় ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে তেরখাদায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং উপজেলাটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎপাদনশীল জনপদ হিসেবে গড়ে উঠবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তেরখাদায় এমপি আজিজুল বারী হেলাল তেরখাদাকে শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নয়ন ও উৎপাদনশীল উপজেলায় রূপান্তর করতে হবে

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা