দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে ইটভাটার ৪টি পাম্প উদ্ধার, গ্রেফতার ২​বিশেষ"

 :নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া ৭০ হাজার টাকা মূল্যের ৪টি পানি তোলার পাম্প (মোটর) উদ্ধারসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ইমন (২২) এবং একই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মোঃ মামুন (২০)।​পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠ এলাকায় অবস্থিত "এমএসকে" নামক ইটভাটার মালিক মোঃ সবুজ আলী প্রতিদিনের ন্যায় ভাটায় থাকা পানির পাম্পগুলো বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকাল ৬টার দিকে ভাটায় ফিরে এসে দেখেন পানির পাম্পগুলো নেই। অজ্ঞাতনামা চোর চক্র আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ৪টি পানির মোটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইটভাটা মালিক লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।​মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে গোপন সংবাদ ও পুলিশের বিশেষ অভিযানে নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ইমন ও মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া চারটি পানির পাম্পই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।​এ বিষয়ে লালপুর থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ (১৫ অক্টোবর) আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

লালপুরে ইটভাটার ৪টি পাম্প উদ্ধার, গ্রেফতার ২​বিশেষ"

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

 :নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া ৭০ হাজার টাকা মূল্যের ৪টি পানি তোলার পাম্প (মোটর) উদ্ধারসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ইমন (২২) এবং একই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মোঃ মামুন (২০)।​পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠ এলাকায় অবস্থিত "এমএসকে" নামক ইটভাটার মালিক মোঃ সবুজ আলী প্রতিদিনের ন্যায় ভাটায় থাকা পানির পাম্পগুলো বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকাল ৬টার দিকে ভাটায় ফিরে এসে দেখেন পানির পাম্পগুলো নেই। অজ্ঞাতনামা চোর চক্র আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ৪টি পানির মোটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইটভাটা মালিক লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।​মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে গোপন সংবাদ ও পুলিশের বিশেষ অভিযানে নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ইমন ও মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া চারটি পানির পাম্পই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।​এ বিষয়ে লালপুর থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ (১৫ অক্টোবর) আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা