দৈনিক আলোকিত সলঙ্গা

রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে জাকির হোসেন ।

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২ টার দিকে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানে রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ও এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে জাকির হোসেন ।

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২ টার দিকে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানে রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ও এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

এঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা