দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ​

নাটোরে লালপুর থানা পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কেনাবেচা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (৯ অক্টোবর) রাত ১:৪০ ঘটিকার দিকে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ আমীর আলীর বাড়ির সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহাভাজন হিসেবে ১ জন ব্যক্তিকে তল্লাশি করে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সাথে মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মেহেদী হাসান নয়ন (৩৫)। সে লালপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামের মোঃ আব্দুল মতিন ও মোছাঃ বিউটিয়ারা বেগমের ছেলে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ​

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে লালপুর থানা পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কেনাবেচা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (৯ অক্টোবর) রাত ১:৪০ ঘটিকার দিকে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ আমীর আলীর বাড়ির সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহাভাজন হিসেবে ১ জন ব্যক্তিকে তল্লাশি করে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সাথে মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মেহেদী হাসান নয়ন (৩৫)। সে লালপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামের মোঃ আব্দুল মতিন ও মোছাঃ বিউটিয়ারা বেগমের ছেলে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা