দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে "বিশ্ব ডিম দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি প্রদর্শন ও ডিম বিতরণ

"ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি" এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে "বিশ্ব ডিম দিবস"-২০২৬খ্রি. পালন উপলক্ষ্যে - আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে র‍্যালি প্রদর্শন ও পৌর এলাকার সয়াধানগড়া মধ্য পাড়ায় অবস্থিত বায়তুল আমান হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর এতিম ও অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে,

শুক্রবার (৯অক্টোবর-২০২৬খ্রি.) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তর হতে জেলা প্রাণিসম্পদ অফিসারের নেতৃত্বে র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এসে শিশু-কিশোরদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করেন, অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃএ, কে, এম, আনোয়ারুল হক। 

এসময়ে জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোহাম্মদ সোহেল রানা, ভেটেরিনারি অফিসার ডাঃ তাপস কান্তি দত্ত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, সদর উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, সহ জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি বলেন, প্রতিদিন  সকালের নাশতায় সেদ্ধ ডিম, দুপুরের খাবারে ডিমের তরকারি কিংবা বিকেলের নাশতায় ডিম দিয়ে তৈরি কোনো পদ—খাদ্যতালিকায় ডিমের উপস্থিতি অনেকের কাছেই পরিচিত। সহজলভ্যতা, স্বাদ ও পুষ্টিগুণের কারণে ডিম জায়গা করে নিয়েছে নানা বয়সি মানুষের খাবারের তালিকায়। তবে দৈনন্দিন খাবারের পরিচিত এই উপাদানটি যে পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে বিষয়ে সচেতনতা বাড়াতেই প্রতিবছর পালিত হয় বিশ্ব ডিম দিবস। ডিমকে পুষ্টিকর খাবারের অন্যতম সহজ উৎস হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে উচ্চমানের প্রোটিনসহ শরীরের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান। সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ডিম শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। বিশ্ব ডিম দিবসের মূল উদ্দেশ্যও ডিমের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় এর গুরুত্ব তুলে ধরা। এ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে নানা প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে "বিশ্ব ডিম দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি প্রদর্শন ও ডিম বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা