দৈনিক আলোকিত সলঙ্গা

নাটোরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নাটোরের লালপুরে ভাড়া বাসা থেকে রনি (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।​নিহত রনি নাটোরের লালপুর উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি গোপালপুর পৌরসভা এলাকায় তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ শিমা খাতুনকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শয়নঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পান তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬৬, তারিখ: ০৮/১০/২০২৬ খ্রিঃ) দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার সাহাকে।​পুলিশ আরও জানায়, ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নাটোরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে ভাড়া বাসা থেকে রনি (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।​নিহত রনি নাটোরের লালপুর উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি গোপালপুর পৌরসভা এলাকায় তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ শিমা খাতুনকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শয়নঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পান তার পরিবারের সদস্য ও স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬৬, তারিখ: ০৮/১০/২০২৬ খ্রিঃ) দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার সাহাকে।​পুলিশ আরও জানায়, ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা