দৈনিক আলোকিত সলঙ্গা

এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। নিজেদের মাঠে আজ তার দল বার্সেলোনা ৫-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ফেইনুর্ডকে। এই ম্যাচে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি নিজেও এক গোল করেছেন লামিন ইয়ামাল। এর ফলে ইউরোপ সেরার টুর্নামেন্টে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা এখন ২৩।আর তাতেই ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পের ২০ গোলের রেকর্ডকে। চ্যাম্পিয়ন্স লিগে টিনেজার হিসেবে ২০ গোল এবং অ্যাসিস্ট করে এতদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। আজ তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা।তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। বুধবার প্রকাশিত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন। বার্সেলোনার এই স্প্যানিশ বিস্ময় কোথ‍ায় গিয়ে থামেন সেটাই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। নিজেদের মাঠে আজ তার দল বার্সেলোনা ৫-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ফেইনুর্ডকে। এই ম্যাচে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি নিজেও এক গোল করেছেন লামিন ইয়ামাল। এর ফলে ইউরোপ সেরার টুর্নামেন্টে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা এখন ২৩।আর তাতেই ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পের ২০ গোলের রেকর্ডকে। চ্যাম্পিয়ন্স লিগে টিনেজার হিসেবে ২০ গোল এবং অ্যাসিস্ট করে এতদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। আজ তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা।তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। বুধবার প্রকাশিত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন। বার্সেলোনার এই স্প্যানিশ বিস্ময় কোথ‍ায় গিয়ে থামেন সেটাই এখন দেখার অপেক্ষা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা