দৈনিক আলোকিত সলঙ্গা

বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কা

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা৷বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তাতে করে আগামীকাল দুবাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি হয়ে গেছে অলিখিত কোয়ার্টার ফাইনাল। দুই দলেরই পয়েন্ট ২।

১১৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে মারুফা আক্তারের অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু (১) ক্যাচ দেন প্রথম স্লিপে ফাহিমা খাতুনের হাতে।

তৃতীয় ওভারের শেষ বলে আরেক লঙ্কান ওপেনার আইমেশা দুলানিকে (১২) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা এক পর্যায়ে ৯.৩ ওভারে ৫ উইকেটে ৪৪ রানে পরিণত হয়৷ সানজানা কাভিন্দি (৯) ভিস্মি গুনরাত্নে (৯), কাভিশা দিলহারি (৩) দ্রুত বিদায় নিয়েছেনষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৩ রানের জুটি গড়েন হারশিতা সামারাবিক্রমা-নিলাক্ষী সিলভা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে নিলাক্ষীকে (১৮) বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মারুফা। হাতে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার শেষ ২২ বলে দরকার ছিল ৩৩ রান। তবে সামারাবিক্রমা দায়িত্ব নিয়ে দলের সেমিফাইনাল নিশ্চিত করেন। তাঁর ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কা ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। বাংলাদেশের মারুফা আক্তার ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান। তিন নম্বরে নামা সোবহানার ৩৪ রানই দলের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার চামুদি প্রবোদা ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা
.