জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন মাত্র। এ ধরনের কোনো সম্ভাবনা আগামী ১০ বছরেও নেই।
গতকাল বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্পিকার এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ স্তর, সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। আওয়ামী লীগের আমলে এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আমাদের আস্থা আছে। এরই মধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে।
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, ভোলার তজুমদ্দিন উপজেলায় গত বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের করা এ মন্তব্যের অবস্থান পরিষ্কার করেছেন স্পিকার। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এসব কথা বলেছি। তারা তখন এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এ অবস্থার অবসান হবে।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন