দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ ৮ ঘর ক্ষতিগ্রস্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ ৮টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বাস সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় কিছু মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের গোডাউন, লেপ-তোষক ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউন এবং জহুরুল ইসলামের ভাই শাকয়াতদের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আরও রয়েছেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল ও আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আটটি ঘরের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালপত্রের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ বাকি রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ ৮ ঘর ক্ষতিগ্রস্ত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ ৮টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বাস সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় কিছু মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের গোডাউন, লেপ-তোষক ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউন এবং জহুরুল ইসলামের ভাই শাকয়াতদের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আরও রয়েছেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল ও আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আটটি ঘরের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালপত্রের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ বাকি রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা