দৈনিক আলোকিত সলঙ্গা

খেলা

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়।

ওয়ানডে ক্রিকেটে ৪৩০ রানের লক্ষ্যও যে তাড়া করে জেতা সম্ভব, তা দেখাল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫৯ রানের রোমাঞ্চকর ম্যাচে ২ উইকেটে জিতেছে লঙ্কানরা। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে তারা। এই তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকা, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দলটি।জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর আভিস্কা ফার্নান্দো ও পবন রত্নায়েকের ১৬৬ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। আভিস্কা ৯৭ রান করেন। রত্নায়েকের ব্যাট থেকে আসে ১৩০ রান।এরপর দাসুন শানাকার ঝড়ো ব্যাটিং ম্যাচের চিত্র পাল্টে দেয়। মাত্র ৫০ বলে ৯৭ রান করেন তিনি। রত্নায়েকের সঙ্গে তার জুটি ছিল ১৩৩ রানের।শেষদিকে জানিথ লিয়াঙ্গের ব্যাটে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। শেষ ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান তিনি। ২৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন লিয়াঙ্গে।এর আগে হ্যারি ব্রুকের ২০২ ও উইল জ্যাকসের ৬৬ রানে ৪২৯ রান তোলে ইংল্যান্ড। ব্রুক ডাবল সেঞ্চুরি করেন মাত্র ১১৪ বলে।

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়।