দৈনিক আলোকিত সলঙ্গা

গাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সুমাইয়া গ্রেপ্তার, নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের এসআই (নিঃ) মোঃ কামারুল হাসান, এএসআই (নিঃ) জিল্লুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারে ভাড়া থাকতেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত আলামত:১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা,একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সুমাইয়া গ্রেপ্তার, নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের এসআই (নিঃ) মোঃ কামারুল হাসান, এএসআই (নিঃ) জিল্লুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারে ভাড়া থাকতেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত আলামত:১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা,একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ ।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা