দৈনিক আলোকিত সলঙ্গা

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, সঙ্গে কলেজছাত্রী

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও থানায় নেওয়া হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ওয়াজেদ আলী জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তাঁর সঙ্গে দেখা করেন। রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ব্যারাকে না ফিরে তিনি ওই কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

একপর্যায়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

ওই কলেজছাত্রী জানান, হাসপাতালে অবস্থানকালে লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ছয়টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুলিশ বিষয়টি কারাগার কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, সঙ্গে কলেজছাত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা